চাঁদাবাজ ধরে সড়কে ঘুরিয়ে মাইকিং করলো পুলিশ
রাজধানীর মোহাম্মদপুর এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ ফারুক ওরফে কালা ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার বিকেলে ঢাকার কেরাণীগঞ্জ থানার কলাতিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে মোহাম্মদপুরের বসিলা এলাকায় নিয়ে আসা হয় এবং পুলিশের পক্ষ থেকে তাকে সঙ্গে নিয়ে চাঁদাবাজির বিরুদ্ধে জনসচেতনতামূলক মাইকিং করা হয়।