একটি ভোটের জন্য জকসুর ভোট গণনা স্থগিত
শুরুতে ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ব্যালট গণনা করা হয়। প্রথমে তিনটি ওএমআর মেশিনে ব্যালট দেওয়া হয়। গণনার সঠিকতা যাচাইয়ের জন্য একই ব্যালট অন্য তিনটি মেশিনে দেওয়া হলে একটি ভোটের পার্থক্য দেখা যায়। কেন এই পার্থক্য হচ্ছে, তাৎক্ষণিকভাবে বুঝতে না পারায় গণনা স্থগিত রাখা হয়।