বাংলাদেশ থেকে আরও বেশি জনশক্তি নিতে ব্রুনাইকে আহ্বান
বাংলাদেশ থেকে আরও বেশি জনশক্তি নিয়োগে ব্রুনাইয়ের সহযোগিতা কামনা করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। একই সঙ্গে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি সহযোগিতা এবং আকাশ যোগাযোগ আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।