বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার সেই যুবকের সঙ্গে মিললো জামায়াত নেতার ছবি
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় তিনটি বিদেশি পিস্তল, গুলি, ম্যাগাজিন ও রেজিস্ট্রেশনবিহীন রয়েল এনফিল্ড মোটরসাইকেলসহ গ্রেপ্তার আব্দুর রাহিমের সঙ্গে জেলা জামায়াতের সেক্রেটারি ও সাবেক সংসদ সদস্য প্রার্থী বোরহান উদ্দিনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিতে তাদের পাশাপাশি দাঁড়িয়ে থাকতে দেখা যায়।