হামলায় পণ্ড জেমসের কনসার্ট, ভয়াবহ অভিজ্ঞতা জানালেন শ্রাবণ্য
হঠাৎ একটি বড় ইট মঞ্চে, ঠিক আমার সামনে এসে পড়ে। এরপর দেখি শত শত মানুষ দেয়াল টপকে ভেতরে ঢুকছে। স্কুলের তরুণেরা তাদের থামানোর চেষ্টা করছিল, কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। ইটপাটকেল আরও বাড়ে, আমাকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। শেষ পর্যন্ত কনসার্ট বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়।