পরকীয়ার অভিযোগে সংসার ভাঙলো মৌসুমী হামিদের
বিয়ের দুই বছর পার হতে না হতেই ভেঙে গেল ছোটপ পর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদের সংসার। স্বামী আবু সাইয়িদ রানার সাথে দীর্ঘদিনের কলহ এবং পরকীয়ার অভিযোগের জেরে এই বিচ্ছেদের ঘটনা ঘটেছে। গত বছরের নভেম্বর থেকেই এই দম্পতি আলাদা থাকছেন বলে নিশ্চিত হওয়া গেছে।