উড়োজাহাজের তেলের দাম লিটারে বাড়লো ৯০ টাকা
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের নজিরবিহীন মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে দেশে উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলের দাম এক মাসে দ্বিতীয়বারের মতো বাড়ানো হয়েছে। মাসের শুরুতে লিটারে ১৭ টাকা বাড়লেও এবার এক লাফে বেড়েছে প্রায় ৯০ টাকা।