এবারের নির্বাচন শুধু জনপ্রতিনিধি নয়, দেশ পুনর্গঠনের
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শুধু জনপ্রতিনিধি নয়, দেশকে পুনর্গঠন করার নির্বাচন বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ‘এই নির্বাচন শুধু জনপ্রতিনিধি নির্বাচনের জন্য নয়, এটি দেশ পুনর্গঠনের নির্বাচন। আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের মধ্য দিয়ে দেশের মানুষ হারানো দিনের অধিকার ফিরে পাবে।’