মাটি বিক্রির টাকা নিয়ে সংঘর্ষ, মণিরামপুর জামায়াতের ৩ নেতার পদ স্থগিত
সরকারি মাটি নিলামের টাকা ভাগাভাগি, হাট ইজারা ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যশোরের মণিরামপুর উপজেলা জামায়াতের তিন নেতার পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। দলীয় তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর জেলা জামায়াত এ সিদ্ধান্ত নেয়।