সিনেমা দেখে পূর্ণিমাকে শুভেচ্ছা জানিয়েছিলেন তারেক রহমান
বর্ণাঢ্য ক্যারিয়ারে জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য অর্জন থাকলেও জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমার হৃদয়ে আজও এক বিশেষ স্মৃতি হিসেবে অমলিন রয়েছে ২০০৩ সালের একটি শুভেচ্ছাপত্র। সম্প্রতি রুম্মান রশীদ খানের সঞ্চালনায় ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ পডকাস্টে অংশ নিয়ে নিজের জীবনের এই অজানা গল্প শেয়ার করেছেন তিনি।