পে স্কেলের সভা শেষ, পেনশন নিয়ে বড় সুখবর
বর্তমানে যারা মাসে ২০ হাজার টাকার কম পেনশন পান, তাদের পেনশন শতভাগ বা দ্বিগুণ বাড়ানোর সুপারিশ করা হয়েছে। যাদের মাসিক পেনশন ২০ হাজার থেকে ৪০ হাজার টাকা, তাদের ক্ষেত্রে পেনশন বৃদ্ধির হার ৭৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব রয়েছে। আর মাসে ৪০ হাজার টাকার বেশি পেনশন পাওয়া ব্যক্তিদের পেনশন ৫৫ শতাংশ বাড়ানোর সুপারিশ করা হচ্ছে।