সুলিভানের জোড়া গোলে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের দাপুটে জয়
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের মিশন শুরু হলো দুর্দান্ত এক জয়ে। মঙ্গলবার মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত ‘বি’ গ্রুপের নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ২-০ গোলে হারিয়েছে পাকিস্তানকে। লাল-সবুজ জার্সিতে অভিষেক ম্যাচেই জোড়া গোল করে দলের জয়ের নায়ক বনে গেছেন রোনান সুলিভান।