প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন পেশ করলো ‘নবম জাতীয় বেতন কমিশন’
সরকার গত বছরের ২৭ জুলাই ২৩ সদস্যবিশিষ্ট নবম জাতীয় বেতন কমিশন গঠন করে এবং ছয় মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের সময়সীমা নির্ধারণ করে। ২০১৩ সালে অষ্টম বেতন কমিশন গঠনের পর ১২ বছর পর এই কমিশন গঠিত হয়। কমিশনের প্রতিবেদন দাখিলের শেষ তারিখ ছিল ১৪ ফেব্রুয়ারি ২০২৬। কমিশন নির্ধারিত বাজেটের মাত্র ১৮ শতাংশ ব্যয়ে প্রতিবেদন প্রস্তুত করেছে।