করলা চুরির অভিযোগে স্ত্রীকে গাছে বেঁধে লাঠিপেটা করলেন স্বামী, ভিডিও ভাইরাল
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় করলা চুরির অভিযোগে এক নারীকে গাছে বেঁধে নিষ্ঠুরভাবে লাঠিপেটা করার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের বংশিপাড়া গ্রামে এই বর্বরোচিত ঘটনাটি ঘটে। নির্যাতনের এই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।