শরীয়তপুর–৩: সব মতের মানুষদের কাছে টানছেন নুরুদ্দিন অপু
প্রতীক বরাদ্দের পর থেকে তিনি গোসাইরহাট উপজেলার বিভিন্ন গ্রাম ও হাটবাজারে নিয়মিত গণসংযোগ করছেন। ভোটারদের সঙ্গে বসে কথা বলছেন, চায়ের দোকানে আড্ডা দিচ্ছেন, বাজারে ব্যবসায়ীদের সমস্যার কথা শুনছেন। রোববার সকালে কুচাইপট্টি ইউনিয়নের কয়েকটি গ্রাম ঘুরে দুপুরে উপজেলা স্টেডিয়ামে একটি ফুটবল ম্যাচ উদ্বোধন করেন। বিকেলে নাগেরপাড়া বাজারে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় শেষে সন্ধ্যায় স্থানীয় একটি নির্বাচনী সভায় যোগ দেন তিনি।