নির্বাচনের আগে বাংলাদেশের ৩ জেলায় না যাওয়ার পরামর্শ যুক্তরাজ্যের নাগরিকদের
সতর্কবার্তায় আরও বলা হয়েছে, সন্ত্রাসবাদ, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং রাজনৈতিক অস্থিরতার কারণে এই সময়ে সন্ত্রাসী হামলার আশঙ্কা রয়েছে। এসব হামলা নির্বিচারে হতে পারে এবং বিদেশিদের যাতায়াতের স্থানগুলোও লক্ষ্যবস্তু হতে পারে। সম্ভাব্য ঝুঁকিপূর্ণ স্থান হিসেবে সরকারি ও বেসরকারি ভবন, রেস্তোরাঁ ও ক্যাফে, গণপরিবহণ, জনাকীর্ণ এলাকা, ধর্মীয় স্থাপনা এবং রাজনৈতিক সমাবেশের কথা উল্লেখ করা হয়েছে।