বাংলাদেশকে জেএফ-১৭ ব্লক থ্রি সিমুলেটর দিল পাকিস্তান, বাড়ছে সামরিক সহযোগিতা
পাকিস্তান তাদের অত্যাধুনিক যুদ্ধবিমান ‘জেএফ-১৭ থান্ডার ব্লক থ্রি’-এর পূর্ণাঙ্গ সিমুলেটর বাংলাদেশের কাছে হস্তান্তর করেছে। সামরিক বিশ্লেষকদের মতে, এটি শুধু একটি প্রশিক্ষণ সরঞ্জাম হস্তান্তর নয়, বরং বাংলাদেশ-পাকিস্তান প্রতিরক্ষা সহযোগিতার নতুন অধ্যায়ের ইঙ্গিত বহন করছে।