জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের নির্মূল করা হবে: র্যাব মহাপরিচালক
র্যাব মহাপরিচালক বলেন, সুবেদার মোতালেব শহীদ হয়েছেন। এ ঘটনায় যারা জড়িত, তাদের আইনের আওতায় আনা হবে এবং বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে শাস্তি নিশ্চিত করা হবে। এ ঘটনায় একটি মামলা রুজুর প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি। তার ভাষ্য অনুযায়ী, রায় কার্যকর না হওয়া পর্যন্ত পুরো বিষয়টি র্যাবের পক্ষ থেকে নজরদারিতে রাখা হবে।