জনগণের স্বার্থের পরিপন্থী কোনো সিদ্ধান্ত নেবে না সরকার: শামা ওবায়েদ
ভারতসহ সব প্রতিবেশী দেশের সঙ্গে পারস্পরিক আস্থা ও সমতার ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি স্পষ্ট করেছেন, জনগণের স্বার্থ ক্ষুণ্ন হয় এমন কোনো সিদ্ধান্ত নেবে না বর্তমান সরকার। তবে ভৌগোলিক বাস্তবতায় ভারতকে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।