মন্টিনেগ্রোতে বছরে ৫০ হাজার বাংলাদেশি কর্মীর সুযোগ
বাংলাদেশ থেকে প্রতি বছর ৫০ হাজারের বেশি দক্ষ ও পেশাজীবী কর্মী নিয়োগের প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন মন্টিনেগ্রোর পার্লামেন্ট সদস্য গোরদান স্তোয়োভিচ। পর্যটন, নির্মাণ, আতিথেয়তা ও চিকিৎসাসেবাসহ বিভিন্ন খাতে বাংলাদেশ থেকে সরকার-টু-সরকার চুক্তির মাধ্যমে কর্মী নিয়োগের সম্ভাবনার কথাও জানিয়েছেন তিনি।