২ জানুয়ারি হচ্ছে না প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা পেছানো হচ্ছে। আগামী ২ জানুয়ারি এ পরীক্ষা হওয়ার কথা ছিল। তবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ নিয়োগ পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নিয়েছে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ কমিটি’।