প্রতিবন্ধী, প্রবীণ ও শিক্ষার্থীদের জন্য ট্রেন ও মেট্রো ভাড়ায় ২৫ শতাংশ ছাড়
শারীরিক প্রতিবন্ধী, ৬৫ বছরের ঊর্ধ্বে জ্যেষ্ঠ নাগরিক এবং শিক্ষার্থীদের জন্য আন্তনগর ট্রেন ও মেট্রোরেলে ২৫ শতাংশ ভাড়া ছাড়ের ঘোষণা দিয়েছে সরকার। মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে সড়ক পরিবহন ও সেতু, রেল এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানান।