ফারাক্কা আটকালে তিস্তার পানি আটকে রাখব: স্বাস্থ্যমন্ত্রী
ভারতের পানি নীতির সমালোচনা করে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, ভারত ফারাক্কায় পানি আটকে রাখলে বাংলাদেশও তিস্তার পানি ধরে রাখার ব্যবস্থা করবে। শুষ্ক মৌসুমে সেই পানি দেশের প্রয়োজন মেটাতে কাজে লাগানো হবে বলে মন্তব্য করেন তিনি।