সমুদ্রের নিচে এশিয়ার সবচেয়ে বড় স্বর্ণের খনি মিলল চীনে
লাইঝৌ অঞ্চলে মোট স্বর্ণের মজুত বর্তমানে ৩,৯০০ টনের বেশি, যা চীনের মোট স্বর্ণ মজুতের প্রায় ২৬ শতাংশের সমান। ইয়ানতাই সিটি সরকার এক সম্মেলনে এই তথ্য প্রকাশ করেছে। তবে সমুদ্রতলে আবিষ্কৃত নতুন স্বর্ণভাণ্ডারের সুনির্দিষ্ট পরিমাণ এখনও জানানো হয়নি।