হয় আমি থাকব, নয়তো হাসপাতালের দুর্নীতি থাকবে: স্বাস্থ্যমন্ত্রী
রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে আকস্মিক পরিদর্শনে গিয়ে অনিয়ম ও রোগীদের ভোগান্তি দেখে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, ‘হয় আমি থাকব, নয়তো হাসপাতালে অনিয়ম-দুর্নীতি থাকবে।’