এখনো কেন জাতীয় দলের সঙ্গে যোগ দেননি হামজা চৌধুরী?
ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য বাংলাদেশ জাতীয় ফুটবল দল এরই মধ্যে হ্যানয়ে পৌঁছে অনুশীলন শুরু করলেও দলের অন্যতম তারকা হামজা চৌধুরী এখনো স্কোয়াডে যোগ দিতে পারেননি। ঈদের আগের দিন সকালে জামাল ভূঁইয়া ও শমিত শোমরা ভিয়েতনাম পৌঁছালেও হামজার অনুপস্থিতি নিয়ে সমর্থকদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল।