‘ইসলামের নামে একটি দল স্বার্থের জন্য আমেরিকা-ভারতের সাথে গোপন বৈঠক করে’
তিনি বলেন, ‘আমরা আর আমেরিকা ও ভারতের ইনসাফ দেখতে চাই না; আমরা মদিনা ও ইসলামের ইনসাফ দেখতে চাই।’ তাঁর ভাষ্য অনুযায়ী, ইসলামের নামে রাজনীতি করে যারা প্রচলিত আইনে দেশ চালানোর কথা বলছে, বাস্তবে তাদের অবস্থান ভিন্ন। তিনি দাবি করেন, অতীতে দুর্নীতির সময় ইসলামের নাম ব্যবহার করে অনেকে সংশ্লিষ্ট ছিল এবং সেই দায় এড়ানোর সুযোগ নেই।