মেঘলা আকাশ ও ঝিরিঝিরি বৃষ্টিতে কাটছে ঈদের দিন
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সক্রিয় এই বৃষ্টিবলয় আগামীকাল রোববার পর্যন্ত স্থায়ী হতে পারে। এর প্রভাবে দেশের আটটি বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।