সরকারের শেষ সময়ে চুক্তি কেন, জানালেন নিরাপত্তা উপদেষ্টা
বিকেলে খলিলুর রহমান মো. তৌহিদ হোসেন–এর সঙ্গে বৈঠক করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান। বৈঠক শেষে বের হওয়ার সময় অন্তর্বর্তী সরকারের শেষ মুহূর্তে বিভিন্ন দেশের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি নিয়ে জানতে চান সাংবাদিকেরা। বিশেষ করে যুক্তরাষ্ট্র, চীন ও জাপানের সঙ্গে চুক্তির প্রসঙ্গ উঠলে খলিলুর রহমান বলেন, ‘এটা চলমান প্রক্রিয়া।’