'ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশের খসড়া অনুমোদন
দীর্ঘদিনের প্রশাসনিক জটিলতা, শিক্ষার্থীদের টানা আন্দোলন এবং নানা বিতর্কের অবসান ঘটাতে ঢাকার সাতটি সরকারি কলেজকে নিয়ে পৃথক একটি বিশ্ববিদ্যালয় গঠনের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রস্তাবিত এই বিশ্ববিদ্যালয়ের নাম ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’। এর জন্য প্রণীত অধ্যাদেশের খসড়া অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।