চাঁদাবাজি ও অর্থ আত্মসাৎ মামলায় এনসিপি নেতা কারাগারে
বগুড়ায় চাঁদাবাজি ও অর্থ আত্মসাৎ মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা শাখার যুগ্ম সদস্যসচিব মিজানুর রহমানকে (সাগর) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এই ঘটনার পরপরই নৈতিক স্খলন ও তথ্য গোপনের অভিযোগে মিজানুর রহমানকে দল থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে এনসিপির জেলা শাখা।