তারেক রহমান প্রধানমন্ত্রী হলে ইতিহাস সৃষ্টি হবে: এ্যানি
এ্যানি বলেন, জিয়া পরিবার থেকে একজন রাষ্ট্রপতি ও একজন তিনবারের প্রধানমন্ত্রী এসেছেন। সেই ধারাবাহিকতায় তারেক রহমান প্রধানমন্ত্রী হলে তা ইতিহাসে নতুন অধ্যায় হিসেবে বিবেচিত হবে। তিনি বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দুজনই নির্যাতনের শিকার হয়েছেন, আবার সম্মান ও শ্রদ্ধাও পেয়েছেন।