কবি নজরুলের পাশে সমাহিত হবেন ওসমান হাদি: ইনকিলাব মঞ্চ
পরিবারের দাবির ভিত্তিতে শহীদ ওসমান হাদিকে কবি নজরুলের পাশে সমাহিত করার এবং মানিক মিয়া অ্যাভিনিউতে বাদ জোহর জানাজা অনুষ্ঠিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আজকের পরিবর্তে আগামীকাল মিছিলসহ তাকে সেন্ট্রাল মসজিদে আনা হবে।