দিল্লিতে বাংলাদেশ ক্রিকেট দলকে ‘নিষিদ্ধের’ আবেদন, ‘এটা কী ধরনের আবেদন’ প্রশ্ন হাইকোর্টের
দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ বুধবার সেই মামলা খারিজ করে দিয়ে বলেছে, “এটা কী ধরনের আবেদন”? এরকম একটি তুচ্ছ রিট আবেদন কেন করা হয়েছে, সেই প্রশ্ন তুলে মামলাকারীকে বড় অঙ্কের জরিমানা করার কথাও বলেছিল আদালত।