ভোটে উপস্থিতি ছাড়াবে ৫৫ শতাংশ, হতে পারে বিচ্ছিন্ন সহিংসতা: পররাষ্ট্র উপদেষ্টা
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ১৯৯১ সালের জাতীয় নির্বাচনে ৫৫ শতাংশ ভোট পড়েছিল। তাঁর ধারণা, এবার সেই হার অতিক্রম করবে। তিনি বলেন, কোনো নির্বাচনই পুরোপুরি ঝামেলামুক্ত হয়নি। এবারের নির্বাচনেও কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, তবে সেগুলোর বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশ্বাসযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করাই সরকারের লক্ষ্য।