ভারত সফরে জয়শঙ্কর-অজিত দোভালের সঙ্গে বসবেন পররাষ্ট্রমন্ত্রী
নাম প্রকাশ না করার শর্তে ভারতীয় সূত্রগুলো জানিয়েছে, আগামী ৮ এপ্রিল তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এছাড়া অতিরিক্ত ডিজেল সরবরাহের বিষয়ে ভারতের জ্বালানিমন্ত্রী হরদীপ সিং পুরির সঙ্গেও তাঁর আলোচনার সম্ভাবনা রয়েছে।