আগের জন কারাগারে, বিমানের নতুন এমডি হুমায়রা সুলতানা
মন্ত্রণালয়ের ‘বিমান-১ শাখা’ থেকে প্রকাশিত আদেশে বলা হয়, ফৌজদারি অভিযোগে অভিযুক্ত হয়ে কারাবন্দী থাকায় ড. মো. সাফিকুর রহমানের সঙ্গে সরকারের করা চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। একই তারিখে জারি করা একটি প্রজ্ঞাপনের আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে তিনি আর বিমানের এমডি ও সিইও হিসেবে দায়িত্ব পালন করবেন না।