আমার দাম ১০০ কোটি টাকা, আমি নিজেই জানতাম না: ফুয়াদ
আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ‘আমার দাম যে এত—১০০ কোটি টাকা, আমি নিজেই জানতাম না। আওয়ামী লুটপাটের ইতিহাসে হাজার কোটি, লাখ কোটি টাকার কথা শুনেছি। আমি একসঙ্গে কখনও এক কোটি টাকাও দেখিনি।’