২০২৬ সালে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি কমলো
২০২৬ শিক্ষাবর্ষে পবিত্র রমজান, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, শবে কদর, জুমাতুল বিদা, ঈদুল ফিতর এবং স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ৮ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত টানা ১৯ দিন ছুটি থাকবে। পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত ছুটি নির্ধারণ করা হয়েছে ১২ দিন। দুর্গাপূজা উপলক্ষে ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ৫ দিন এবং শীতকালীন অবকাশ ও যিশু খ্রিষ্টের জন্মদিন (বড়দিন) উপলক্ষে ২০ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত ১০ দিন ছুটি থাকবে।