প্রাথমিক শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ফুটবল-ক্রিকেটসহ ৭টি ক্রীড়া ইভেন্ট
প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলাকে পাঠ্যক্রমের অবিচ্ছেদ্য অংশ করার উদ্যোগ নিয়েছে সরকার। এখন থেকে জাতীয় শিক্ষাক্রমে ফুটবল, ক্রিকেট ও দাবাসহ মোট সাতটি ক্রীড়া ইভেন্ট অন্তর্ভুক্ত করার নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।