চৌদ্দগ্রামে জামায়াত-বিএনপির সংঘর্ষ, আহত ৭
স্থানীয় বাসিন্দারা জানান, জামায়াতের জনসভা শেষে নেতা–কর্মীরা পিকআপে করে এলাকায় ফিরছিলেন। হাটবাইর এলাকায় প্রথমে দুই পক্ষের মধ্যে কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে সংঘর্ষ শুরু হলে একটি বাড়িতে ভাঙচুরের ঘটনাও ঘটে। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।