ঢাকায় স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বিরকে গুলি করে হত্যা
গুলিবিদ্ধ অবস্থায় আজিজুল হক মোসাব্বিরকে উদ্ধার করে নিকটবর্তী বিআরবি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। চিকিৎসা সূত্র জানায়, তাঁর পেটে তিন রাউন্ড গুলি লেগেছিল। একই ঘটনায় আনোয়ার হোসেন নামে আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।