আফগানিস্তানে নতুন করে বিমান হামলা চালালো পাকিস্তান
রোববার (১৫ মার্চ) রাতে সীমান্তসংলগ্ন আফগান এলাকায় এ হামলা চালানো হয়। পাকিস্তানের দাবি, সন্ত্রাসীদের ঘাঁটি ও সামরিক স্থাপনা লক্ষ্য করে এই অভিযান পরিচালনা করা হয়েছে। প্রতিবেশী দুই দেশের মধ্যে বিদ্যমান চরম উত্তেজনার মধ্যেই এই হামলার ঘটনা ঘটল।