ঝিনাইদহে বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন, ককটেল বিস্ফোরণ
ঝিনাইদহের মহেশপুর উপজেলার মান্দারবাড়িয়া ইউনিয়নে বিএনপির একটি ওয়ার্ড কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (৬ মার্চ) দিবাগত রাত ১টার দিকে ৪ নম্বর ওয়ার্ড বিএনপির এই কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে অফিসের ভেতরে থাকা চেয়ার, টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।