পদত্যাগপত্র জমা দিয়েছেন হাইকোর্ট বিভাগের বিচারপতি রেজাউল হাসান
ব্যক্তিগত কারণ দেখিয়ে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. রেজাউল হাসান রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন। সোমবার প্রধান বিচারপতির মাধ্যমে এই পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী আজ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন।