শিশুদের বিকাশে সব ধরনের পদক্ষেপ নেবে সরকার: প্রধানমন্ত্রী
শিশুদের খেলাধুলা, শিক্ষা ও সৃজনশীল বিকাশে সরকার সর্বাত্মক পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়া, গান, বাজনা ও সংস্কৃতি চর্চায় দক্ষ হয়ে একটি শক্তিশালী বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।