পে স্কেল বাস্তবায়ন নিয়ে যা বললেন নতুন অর্থমন্ত্রী
দেশের অর্থনীতিকে সাধারণ মানুষের অন্তর্ভুক্তিমূলক করার ওপর জোর দিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের অর্থনীতি সবার জন্য হতে হবে। প্রতিটি নাগরিককে অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত করতে পারলে সামগ্রিক পরিস্থিতিতে বড় পরিবর্তন আনা সম্ভব।’ তিনি আরও জানান, সরকারের প্রধান লক্ষ্য হলো বাজারে সবার জন্য ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বা সমান সুযোগ নিশ্চিত করা।