শান্তি চায় না ইসরায়েল, ‘চিরস্থায়ী যুদ্ধের’ ছক তৈরি নেতানিয়াহু সরকারের
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্থায়ী যুদ্ধবিরতির প্রচেষ্টার মাঝেই মধ্যপ্রাচ্যজুড়ে দীর্ঘস্থায়ী সংঘাতের প্রস্তুতি হিসেবে প্রতিবেশী দেশগুলোর আরও ভূখণ্ড জবরদখল করছে ইসরায়েল। গাজা, সিরিয়া ও বর্তমানে লেবাননে ইসরায়েলের এই ‘বাফার জোন’ (নিরাপদ অঞ্চল) তৈরির পদক্ষেপকে তাদের রণকৌশলের বড় পরিবর্তন হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।