নির্বাচনী নিরাপত্তায় মাঠে থাকবে ডগ স্কোয়াড-ড্রোন
এবারের নির্বাচনের একটি উল্লেখযোগ্য দিক হলো ড্রোন ব্যবহারের ব্যাপকতা। পরিকল্পনা অনুযায়ী সেনাবাহিনী, নৌবাহিনী, পুলিশ, বিজিবি, কোস্টগার্ড, র্যাব ও আনসারসহ বিভিন্ন বাহিনী সমন্বিতভাবে মোট চার শতাধিক ড্রোন ব্যবহার করবে। পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করতে ডগ স্কোয়াডও মোতায়েন থাকবে।